প্রতিনিধি
সারাদেশ

মাদকবিরোধী অভিযানে ২০০ পিস টাপেন্টাডলসহ গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় বুধবার (২১ জানুয়ারি ২০২৫) দিবাগত রাত ১২:৪০ মিনিটে রাজবাড়ী সদর থানার ছোট নুরপুর এলাকায়। জেলা গোয়েন্দা শাখার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট নুরপুর জামে মসজিদের উত্তরে পাকা রাস্তার ওপর থেকে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মো. শাহাদাত হোসেন (৩৫) কে গ্রেফতার করেন। শাহাদাতের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা গ্রামে।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা গোয়েন্দা শাখা মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সফলতা অর্জন করছে। এ ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা