সংগৃহিত
আন্তর্জাতিক

ব্রাজিলে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি পরিত্যক্ত হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের রাজধানী পোর্তো অ্যালেগ্রে শহরে শুক্রবার (২৬ এপ্রিল) এ আগুন লাগে। খবর আল জাজিরার।

রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা গারো ফ্লোরেস্তা হোটেলে ছুটে যায়। সেখান থেকে ১০ জন নিহতের পাশাপাশি ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফায়ার ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন বিশেষজ্ঞরা।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটি অনুমোদন না নিয়েই কার্যক্রম চালাচ্ছিল। কিন্তু পোর্তো আলেগ্রির এক নগর কর্মকর্তা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সামাজিকমাধ্যম এক্স-এ করা এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন।

রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে ১১ বছর পর এমন মারাত্মক অগ্নিকাণ্ড হলো। এর আগে ২০১৩ সালে সান্তা মারিয়া শহরের কিস নাইটক্লাবে কনসার্টে আগুনে ২৪২ জন নিহত হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা