সংগৃহিত
আন্তর্জাতিক

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকান দেশ ব্রাজিলে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রাতের আঁধারে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ায় ট্রাকের সাথে উপকূলীয় অঞ্চলে ভ্রমণে আসা পর্যটকদের বহনকারী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

প্রদেশটির স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

রয়টার্স জানায়, নিহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন বলে বাহিয়া সিভিল পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা