সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হোটেলে বিস্ফোরণ, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্ট ওয়ার্থ ফায়ার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে স্যান্ডম্যান সিগনেচার ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক ও গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে ২০ তলা হোটেলের দুটি তলা ও একটি পার্কিং লট ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভারী ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে।

অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরো-এর মুখপাত্র সারা অ্যাবেল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণটি গ্যাস লিক হওয়ার কারণে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ফোর্ট ওয়ার্থ ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ক্রেইগ ট্রোজাসেক জানান, ঘটনাস্থালে গ্যাসের গন্ধ পাওয়া গেছে। বিস্ফোরণে ভবনের জানালা ও জিনিসপত্র উড়ে গেছে।

টেক্সাসের স্যান্ডম্যান সিগনেচার ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন হোটেলটি মূলত ১৯২০ সালে নির্মিত ওয়াগনার ভবনের নতুন রূপ।

১৯৭৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনার তালিকায় থাকা ‘ওয়াগনার ভবন’ ব্যাপকভাবে সংস্কারের পর গত বছরের মে মাসে হোটেল হিসেবে চালু করা হয়েছিল। হোটেলটির ওয়েবসাইটে বলা হয়েছে, সংস্কারের সময় ‘অনেক মূল বৈশিষ্ট্য’ বজায় রাখা হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা