ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাণিজ্য চুক্তি করতে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

বাণিজ্যচুক্তি করতে হলে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে। দুই দেশের বাণিজ্যচুক্তির জন্য এটি গুরুত্বপূর্ণ শর্ত। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ভারতের প্রতিনিধিদের এ কথা জানিয়েছেন। দুই দেশের মধ্যে চলমান আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল ঘনিষ্ঠ দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

এক মার্কিন কর্মকর্তার ভাষায়, আলোচনা ইতিবাচক পথে থাকলেও আরও কাজ বাকি। ভারতের বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য ঘাটতি ও রাশিয়ার তেল কেনার বিষয়টি যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই চাপ দিচ্ছেন। তার দাবি, ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো রাশিয়ার তেল কেনা কমালে মস্কোর আয় কমবে, যুদ্ধও দ্রুত শেষ হবে। সে জন্য ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাকে রুশ তেল কেনার সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি। কিন্তু যুদ্ধ থামার ক্ষেত্রে অগ্রগতি তেমন একটা নেই। এ কারণে ট্রাম্প একরকম বিরক্ত, যদিও তার প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসার প্রথম দিনেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করবেন।

ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেশটির পণ্য আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এতে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। তারপর অবশ্য ট্রাম্প আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু হিসেবে সম্বোধন করেন। ৫০ শতাংশ শুল্ক আরোপের পরও যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শুল্ক আলোচনা চলছে। ভারতের আশাবাদ, চলতি বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়ে যাবে।

চীনের ক্ষেত্রে অবশ্য ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। রাশিয়ার তেল কেনা সত্ত্বেও ট্রাম্প চীনের পণ্যে নতুন শুল্ক আরোপ করেননি। বেইজিংয়ের সঙ্গে সূক্ষ্ম বাণিজ্য সমঝোতা অব্যাহত রাখতে এ অবস্থান নিয়েছেন তিনি।

বাস্তবতা হলো, চীন ও ভারত রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা। অথচ রুশ তেল এরই মধ্যে একাধিক মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাধার সম্মুখীন হচ্ছে।

ভারত অবশ্য নিজেদের অবস্থান রক্ষা করেছে। তাদের যুক্তি, তেল আমদানি অর্থনীতির জন্য জরুরি। সেই সঙ্গে তারা বলছে, পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে যাচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থ...

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ

জুলাই জাতীয় সনদে অবশেষে সই করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে সই...

শপথ নিলেন এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা

সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় ন...

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ...

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত স...

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমীর খসরু   

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত স...

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস আলম

জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা