সংগৃহিত
খেলা

বাংলাদেশ-ভারত যুগ্ম চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক: নানা নাটকীয়তার পর বহুল আলোচিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আয়োজক সাফ। রাত সোয়া ৮ টায় শেষ হওয়া ফাইনালের ভাগ্য জানতে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে দর্শকদের।

রাত সাড়ে ১০ টায় মঞ্চে ওঠেন ফাইনালের প্রধান অতিথি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনসহ অন্যান্য কর্মকর্তারা। তখন আনুষ্ঠানিকভাবে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ভারত মাঠের বাইরে চলে গেলেও পরে তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। দুই দলের অধিনায়ক ও সহকারী অধিনায়ক মঞ্চে উঠে প্রধান অতিথির হাত থেকে এক সঙ্গে ট্রফি গ্রহণ করেন।

রাত সোয়া ৮ টায় টাইব্রেকারের সাডেনডেথের স্কোর যখন ১১-১১ তখন হঠাৎ করেই শ্রীলংকান ম্যাচ কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া রেফারিকে ডেকে এনে টসের মাধ্যমে ফাইনাল নিস্পত্তি করতে বলেন। রেফারি তাড়াহুড়া করে দুই অধিনায়ককে ডেকে টস করতেই শিরোপা জয়ের উদযাপন করতে থাকে ভারতের মেয়েরা। এত বিস্মিত হন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। কারণ, টসের তো কোনো নিয়ম নেই। পুরো বাংলাদেশ দল প্রতিবাদ করতে থাকে। অন্যদিকে শিরোপা জয়ের আনন্দ করতে থাকে ভারতের মেয়েরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বয়সভিত্তিক নারী সাফের এই ফাইনাল উপহার দিয়েছে চরম নাটকীয়তা। ম্যাচ কমিশনার বাইলজ ঘেঁটে দেখেন টসের নিয়ম নেই, সাডেনডেথপর্ব চলমান থাকবে যতক্ষণ কোনো দল টাইব্রেকারের শট মিস না করে। ম্যাচ কমিশনার ভুল স্বীকার করে টাইব্রেকার চলমান রাখার সিদ্ধান্ত দেন এবং ভারতকে মেনে নিতে অনুরোধ করেন। কিন্তু ভারত রেফারির সিদ্ধান্ত না মেনে মাঠের বাইরে চলে যায়। রেফারি তখন তাদের মাঠে ফিরতে ৩০ মিনিট সময় দেয়।

'ভারত রিফিউজ টু প্লে' করায় বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই উজ্জ্বল ছিল। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় তা দেখতে শীতের রাতে অনেক দর্শকও গ্যালারিতে অপেক্ষা করতে থাকেন। যদিও পুলিশ আস্তে আস্তে দর্শকদের গ্যালারি থেকে বের করে দিতে থাকেন। শেষ পর্যন্ত দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন দেখেই ঘরে ফেরে দর্শক।

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের স্কোর ছিল ১-১। ভারত ৮ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করে নাটকীয়ভাবে ফাইনাল টাইব্রেকারে নিয়ে যান সাগরিকা। টাইব্রেকারে দুই দলই ৫ টি করে গোল করলে ভাগ্য নির্ধারণের জন্য শুরু হয় সাডেনডেথ। দুই দলের ১১ জন করে খেলোয়াড়ই গোল করেন। নিয়ম অনুযায়ী টাইব্রেকার চলমান থাকার কথা ছিল। রেফারি সে প্রস্তুতিই নিচ্ছিলেন। হঠাৎ করে সব মাটি করে দেন ম্যাচ কমিশনারের ভুল সিদ্ধান্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা