সংগৃহিত
খেলা
কলম্বো টেস্ট

আফগানিস্তানকে ১০ উইকেটে হারালো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার ৪৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল আফগানিস্তান। তৃতীয় দিন শেষে আফগানদের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৯৯ রান। লঙ্কানদের স্কোর স্পর্শ করতে বাকি মাত্র ৪২ রান। তখন মনে হয়েছিল, ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লড়াই করার মতোই একটি পুঁজি গড়তে যাচ্ছে আফগানরা। কিন্তু সেটা আর হলো না।

সোমবার চতুর্থ দিনে ব্যাট করতে নেমে হঠাৎ খেই হারিয়ে বসে আফগানরা। শেষ দিকে ৫৯ রান করতেই হারিয়েছে ৭ উইকেট। মিডলঅর্ডার ও লোয়ারঅর্ডারের ৬ ব্যাটার মিলে করেছেন ৮ রান।

এদিন প্রভাত জয়সুরিয়া ও আশিথা ফার্নান্ডোর তোপে ২৯৬ রানেই গুটিয়ে যায় হাসমতউল্লাহ শহিদির দল। এতে মাত্র ৫৬ রানের লক্ষ্য পায় লঙ্কানরা। শেষ পর্যন্ত কেবল ইনিংস ব্যবধানে হারটাই এড়াতে পেরেছে আফগানিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে খেলতে হয়েছে মাত্র ৭.২ ওভার। কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ওপেনার দিমুথ করুনারত্নে করেছেন ২২ বলে ৩২ রান। আরেক ওপেনার নিশান মাদুস্কা খেলেছেন ২৩ বলে ২২ রানের ইনিংস।

এর আগে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২৫৮ বলে ১০৬ রান করেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও নুর আলি জাদরান। নুর আলি ৪৭ করে আউট হয়ে গেলে দ্বিতীয় উইকেটে রহমত শাহর সঙ্গে ১৯৩ বলে ৯৩ রানের জুটি করেন ইব্রাহিম। সেঞ্চুরিও করে ফেলেন ইব্রাহিম।

সোমবার ব্যাট করতে নেমে বেশি রান যোগ করতে পারেননি ইব্রাহিম। গতকালের ১০১ রানের সঙ্গে ১৩ রান যোগ করেই আউট হয়ে যান তিনি। ৩৭ বলে ১৮ রান করেন অধিনায়ক হাসমতউল্লাহ। নাসির জামাল খেলেন ৬৭ বলে ৪১ রানের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানের প্রথম ইনিংস থেমেছে মাত্র ১৯৮ রানে। জবাবে তিনটি বড় ইনিংসের ওপর ভর করে ৪৩৯ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে শ্রীলঙ্কা। ২৫৯ বল খেলে ১৪১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১৮১ বলে ১০৭ রান করে আউট হন দিনেশ চান্ডিমাল। ৭৭ রান করেন দিমুথ করুনারত্নে।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৯৮ ও ২৯৬ (ইব্রাহিম জাদরান ১১৪, নুর আলি জাদরান ৪৭, রহমত শাহ ৫৪; আসিথা ফার্নান্ডো ৩/৬৩, কাসুন রাজিতা ২/৫৯)।

শ্রীলঙ্কা: ৪৩৯ ও ৫৬/০ (দিমুথ করুনারত্নে ৩২*, নিশান মাদুস্কা ২২*)।

ফল: শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা