সংগৃহীত
খেলা

লিটনের সামনে দুই মাইলফলক ছোঁয়ার সুযোগ

স্পোর্টস ডেস্ক 

কলম্বোতে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ ড্র হওয়ায়, এই টেস্টটি সিরিজ নির্ধারণ করবে। কলম্বো টেস্টে দুইটি মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের।

কলম্বো টেস্টের একাদশে থাকাতেই একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন লিটন। বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন তিনি। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।

লিটনের আগে বাংলাদেশের হয়ে টেস্টে অর্ধশত বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন—মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, হাবিবুল বাশার এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

কলম্বো টেস্টে উইকেটের পেছনেও কীর্তি গড়ার সুযোগ থাকছে লিটনের সামনে। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে উইকেটকিপার হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক বনে যেতে পারেন তিনি। লাল বলের ক্রিকেটে দুজনেরই সমান ১১৩টি করে ডিসমিসাল আছে।

ডিসমিসালে ক্যাচ ও স্ট্যাম্পিংয়েও একই কাতারে মুশফিক-লিটন। দুজনই সমান ৯৮টি করে ক্যাচ এবং ১৫টি করে স্টাম্পড আউট করেছেন। তবে মুশফিকের চেয়ে ৪৮ ম্যাচ কম খেলেছেন লিটন।

এদিকে কলম্বোতে মাইলফলক ছুঁতে পারেন মুশফিক ও মুমিনুল হকও। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে যাবেন মুশফিক (১৫৫৮)। অপরদিকে, মুমিনুল হক ইতোমধ্যে ২১ রান করে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাঁহাতি এই ব্যাটার (৪৬১১)।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুলিশ জনগণের বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক: প্রধানমন্ত্রী

পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব...

কৃষকদের সোনালী ফসল ঘরে তুলতে না পেরে উৎকণ্ঠায় 

১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক...

গোয়ালন্দে গাঁজাসহ মাদক কারবারি সুলতান জনতার হাতে ধরা, পুলিশে সোপর্দ

রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় জনতা গাঁজাসহ মো. সুলতান সিকদার (৪৫) নামে এক মাদক ক...

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ। 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের...

উলিপুরে ২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা