সংগৃহিত
খেলা
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে ভারত-নেপাল ম্যাচের পর।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে ভারত ৪-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে।

চার দলের টুর্নামেন্টে প্রত্যেক তিন ম্যাচ করে খেলবে। ভারত ও নেপাল ইতোমধ্যে তিনটি করে ম্যাচ খেলেছে। তিন ম্যাচ শেষে ভারত ৬ পয়েন্ট অর্জন করেছে। নেপাল বাংলাদেশের পর ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আগেই বিদায় নিশ্চিত হয়েছে দুই ম্যাচ হারা ভুটানের।

আজ সন্ধ্যায় বাংলাদেশ-ভুটান ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ গত ম্যাচের একাদশের থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে।

গোলরক্ষক স্বপ্না রানী মন্ডল এই ম্যাচে অধিনায়কত্ব করবেন আফিদা খন্দকারের পরিবর্তে। গোলরক্ষক ছাড়া আগের ম্যাচের প্রথম একাদশের বাকি দশ জনকেই পরিবর্তন করেছে বাংলাদেশ দল।

আগামী ৮ ফেব্রুয়ারি কমলাপুর স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলোর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হলেও ফাইনাল হবে এক ঘন্টা আগে ছয়টায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা