সংগৃহিত
জাতীয়

বাংলাদেশে ১৪ বিজিপি সদস্যের আশ্রয়

জেলা প্রতিনিধি: বাংলাদেশের বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে চলছে ভয়াবহ গোলাগুলি। গোলাগুলিতে কম্পিত পুরো সীমান্ত এলাকা। গোলাগুলির ভয়াবহতা দেখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ জন সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

এদিকে গোলাগুলির একটি মর্টারশেল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের তমব্রু এলাকার বসতঘরে এসে পড়েছে। এ সময় বাড়ি ফেরার পথে রাস্তায় গুলিবিদ্ধ হয়েছেন প্রবীর ধর নামে এক ব্যক্তি।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রবীর ধর (৫৮) তমব্রু ক্যাম্প এলাকার বাসিন্দা যুদিষ্টি ধরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৩টা থেকে ভয়াবহ গোলাগুলি চলছে বাংলাদেশের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে, যা এখনো চলমান রয়েছে।

তারা জানান, গোলাগুলির শব্দে কম্পিত হচ্ছে পুরো তম্ব্রু সীমান্ত এলাকা। কাঁচাঘরের বাসিন্দারা জীবন বাঁচাতে ভিড় করছেন পাকা ঘরগুলোতে। চলমান গোলাগুলির কারণে রাস্তাঘাটা ফাঁকা ও বাইরে যেতে সাহস পাচ্ছেন না স্থানীয়রা।

স্থানীয়রা আরও জানান, এরইমধ্যে কোনাকপাড়া বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ জন বিজিপি সদস্য।

ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তমব্রু এলাকার একজন আহত হয়েছেন। মিয়ানমারের ১৪ জন বিজিপি সদস্য ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে শুনেছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা