সংগৃহিত
জাতীয়

বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শেষ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে আ‌খেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আ‌খেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯ টা ২২ মিনিটে। কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা যোবায়ের মোনাজাত পরিচালনা করেন।

আ‌খেরি মোনাজাতে অংশগ্রহণ কর‌তে আজ ভোর থে‌কে দ‌লে দ‌লে ইজতেমা ময়দান অভিমুখে আসেন মুস‌ল্লিরা।

গত শনিবার থেকে মুসল্লিগণ বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্রেন ও ট্রলারে করে টঙ্গীতে আসতে শুরু করেন।

ভোর থেকে ঢাকা, টঙ্গী-ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে মোনাজাতে শরিক হতে হাজার হাজার নারী-পুরুষকে পায়ে হেটে ইজতেমার মায়দানের দিকে আসতে দেখা যায়।

সরেজমিনে ইজতেমা এলাকা ঘুরে দেখা গেছে, আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য শত শত নারী আশপাশের মিল-কারখানা ও বাসাবাড়ির ভেতর অবস্থান নিতে শুরু করেছেন।

নারীদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে নিজ উদ্যোগে পর্দায় ঘেরা বিভিন্ন স্থানে বসার জায়গা করে নিয়েছেন।

ইজতেমা ময়দানের তাশকিল কামরার পাশে প্রতিবন্ধীদের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থায় ২ শতাধিক প্রতিবন্ধী ইজতেমায় অংশ নিয়েছেন।

মিল‌গেট এলাকায় গাজীপুরের কাপাসিয়া থেকে আসা মোশারফ হোসেন বলেন,‌ সকাল সাড়ে ৬ টায় মোনাজাতে অংশগ্রহ‌ণের জন্য ইজতেমার মা‌ঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বাসে আসছি। তারপর পায়ে হেঁটে মিল‌গেট পর্যন্ত আসতে পেরেছি।

টঙ্গী বাজার এলাকায় ম‌মিনুল হ‌ক ব‌লেন, নারায়ণগঞ্জ থে‌কে আস‌ছি মোনাজাত ধরার জন্য। ভোর ৫ টায় বাসা থে‌কে রওনা দি‌য়ে এখা‌নে এসে ব‌সে আ‌ছি। মোনাজাত শেষ ক‌রে বাসায় ফি‌রবো।

গাজীপুর মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের (জিএমপি) ক‌মিশনার মাহাবুব আলম জানান, গতকাল রাত ১২ টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত ও আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ।

এ অবস্থায় ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না।

জানা গেছে, এবারের ইজতেমায় ৭২টি দেশ থেকে বিদেশি মেহমান এসেছেন। এর মধ্যে- ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্য অন্যতম।

আগামী শুক্রবার (৯ ফেব্রুয়া‌রি) থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হ‌য়ে রোববার শেষ হ‌বে। এ পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা