সংগৃহিত
খেলা

বরিশালে যোগ দিলেন আহমেদ শেহজাদ

ক্রীড়া ডেস্ক: বিপিএলের ঢাকা পর্বের তিন ম্যাচ খেলেই ব্যক্তিগত কাজে দুবাই চলে যান পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সেখান থেকে ফিরে সিলেটেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বরিশাল ফরচুনের এই তারকার। কিন্তু শোয়েব সিদ্ধান্ত নেন তিনি আর ফিরবেন না। যে কারণে তার পরিবর্তে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে দলে নিচ্ছে বরিশাল।

কথা মতো, দলের সঙ্গে যোগ দিতে গত বৃহস্পতিবার সিলেটের মাটিতে পা রেখেছেন শেহজাদ। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন পাকিস্তান দলের এক সময়ের দুর্দান্ত ওপেনার।

পোস্টে শেহজাদ লেখেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার জন্য সিলেটে অবতরণ করেছি। আগামীকাল প্রথম ম্যাচ খেলবো ইনশাআল্লাহ। এগিয়ে যাও ফরচুর বরিশাল।’

এর আগে এবারের আসরে বরিশালের হয়ে প্রথমবারের মতো মাঠে নামার আগেই নিজের তৃতীয় বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন শোয়েব।

এরপর মাঠের খেলায় নেমেও আলোচনার খোরাক জোগান শোয়েব। খুলনা টাইগার্সের বিপক্ষে খেলায় তিনি ফিক্সিং করেছেন বলে গুঞ্জন উঠে। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মোহাম্মদ মিজানুর রহমান।

অবশ্য গুঞ্জন ওঠার পেছনে কারণও রয়েছে। খুলনার বিপক্ষে বল করতে এসে এক ওভারেই তিনটি নো বল করেছিলেন শোয়েব। ওই ওভারে মোট খরচ করেছেন ১৮ রান। তার এমন বোলিংয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও। তবে ব্যক্তিগত কারণেই যে বিপিএল ছেড়েছেন শোয়েব, তা বরিশাল টিমের মালিকের কথাতেই স্পষ্ট হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা