নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

বন্দরে রডবাহী ট্রাক ডাকাতি, বিএনপি নেতার গোডাউন থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চৌরাপাড়া এলাকা থেকে ডাকাতি হওয়া একটি রডবাহী ট্রাক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধামগড় ইউনিয়নের তালতলা মনারবাড়ি এলাকার একটি গোডাউন থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ট্রাকটি বি এস আর এম কোম্পানির রড বহন করছিল। গোডাউনটি বিএনপি নেতা এনায়েতের মালিকানাধীন বলে জানা গেছে। একই স্থানে এডভোকেট কাউসারের চুনা ফ্যাক্টরিও রয়েছে।

ট্রাকচালক সজিব জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে চৌরাপাড়া মোড়ে ট্রাক ঘোরানোর সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে ট্রাকটি ছিনিয়ে নেয়।

ঘটনার পর বি এস আর এম কর্তৃপক্ষ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ধামগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে গোডাউন থেকে ট্রাক ও রড উদ্ধার করা হয়। আটক তিনজন হলেন—ফারুক (৩৫), গোডাউনের ম্যানেজার সাদ্দাম (২৮) ও সলিমুল্লাহ (৩০)।

এসআই রায়হান বলেন, 'ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।'

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা