ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট’র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মার্টি আহতিসারি মারা গেছেন। তিনি ১৯৯৪-২০০০ সাল পর্যন্ত ফিনল্যান্ডের ১০ম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার (১৬ অক্টোবর) ৮৬ বছর বয়সে মারা যান জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

২০০৮ সালে আন্তর্জাতিক সংঘাত সমাধানের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

আহতিসারি জানিয়েছেন, শান্তি হলো ইচ্ছার প্রশ্ন। সকল দ্বন্দ্ব মীমাংসা করা যেতে পারে এবং সেগুলো চিরস্থায়ী হতে দেওয়ার জন্য কোনও অজুহাত নেই।

এছাড়াও তিনি বৈশ্বিক খ্যাতি ফিনল্যান্ডের ভাবমূর্তিকে বেশ বাড়িয়ে তোলেন কারণ এ দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়নের ছায়া থেকে বেরিয়ে এসেছিল।

তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সময় ফিনল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদকে সমর্থন করেছিলেন এবং ভোটারদের এ সংক্রান্ত গণভোটে সমর্থন দিতেও উৎসাহিত করেছিলেন। পরে ফিনল্যান্ডের-ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়টি ৫৭ শতাংশ সমর্থনে পাস হয়।

আহতিসারির জন্ম ১৯৩৭ সালে ভিপুরিতে, এ অঞ্চলটি এখন রাশিয়ার অংশ। ২বছর বয়সে সোভিয়েত বাহিনী তাদের এলাকা আক্রমণ করলে তার পরিবার ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শৈশবের সেই বছরগুলো তাকে ‘চিরন্তন বাস্তুচ্যুত ব্যক্তিতে’ পরিণত করেছিল ও এ কারণে তিনি উদ্বাস্তুদের দুর্দশার প্রতি ছিলেন সংবেদনশীল।

তিনি শিক্ষক হয়েছিলেন তরুণ বয়সে এবং পাকিস্তানে শিক্ষামূলক প্রকল্পে অংশ নিয়েছিলেন। তিনি ১৯৬৫ সালে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন ও ১৯৭৩ সালে তানজানিয়ায় ফিনিশ রাষ্ট্রদূত নিযুক্ত হন।

তিনি ১৯৭৭-১৯৮১ সাল পর্যন্ত নামিবিয়ায় জাতিসংঘের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ও ১৯৯০ এর দশকের শুরু পর্যন্ত বিভিন্ন ভূমিকায় এ অঞ্চলে এবং বাইরে কাজ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা