ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আল জাজিরা বন্ধ করতে চাইছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি জানান, হামাসকে সহযোগিতার অভিযোগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিউজের কার্যালয় স্থানীয় ভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

রোববার (১৫ অক্টোবর) ইসরায়েলের বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, আল জাজিরা নিউজ গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাস ঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে। ইতোমধ্যে এ সংবাদ মাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি। ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা করছেন।

আর্মি রেডিওকে তিনি আরও বলেন, এ নিউজটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আল জাজিরা যতখানি সংবাদ মাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।

নিজেদের স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে- এটা অগ্রহণযোগ্য। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব’।

আল জাজিরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে আল জাজিরার প্রতি ইসরায়েলের এ ক্ষোভ নতুন নয়। ২০২১ সালের মে মাসে হামাসের সাথে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ঐ সময় ইসরায়েল বোমা হামলা চালিয়ে আল জাজিরার গাজা উপত্যকার ব্যুরো কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা