ছবি: প্রতিনিধি
সারাদেশ
পেকুয়ায় বনবিভাগের অভিযান:

দুই নির্মাণাধীন বাড়ি ভাঙা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকায় ১ জানুয়ারী বুধবার বিকেলে বনবিভাগের হঠাৎ অভিযানে দুটি নির্মাণাধীন বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা বাড়ি দুটি মোহাম্মদ খলিল ও স্থানীয় দিদারের মালিকানাধীন বলে জানা গেছে।

অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, একই এলাকায় শতাধিক পাকা ও অবৈধ স্থাপনা থাকা সত্ত্বেও কেন কেবল দুটি নির্মাণাধীন বাড়িকে লক্ষ্য করে অভিযান চালানো হলো, তা স্পষ্ট নয়। অনেকেই প্রশ্ন তুলছেন, দীর্ঘ ছয় মাস ধরে বাড়িগুলোর নির্মাণকাজ চললেও এ সময়ে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নুরুল আখতার নিলয় বলেন, “আজ একটি নির্মাণাধীন অবৈধ বাড়ি উচ্ছেদ করা হয়েছে। পাশের বাড়িটিও পর্যায়ক্রমে ভাঙা হবে। অভিযানের সময় কয়েকজন ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

স্থানীয়দের ভাষ্য, অভিযানের ধরন ও সময় নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সব অবৈধ বাড়ি না ভেঙে কয়েকটি নির্দিষ্ট বাড়িতে অভিযান চালানোয় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।”

বনবিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় বনভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আইন অনুযায়ী ধাপে ধাপে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে স্থানীয়দের একটি অংশ মনে করছে, অভিযানে নিরপেক্ষতার ঘাটতি রয়েছে এবং কিছু নির্দিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, বনবিভাগ ভবিষ্যতে স্বচ্ছতা ও সমান নীতির ভিত্তিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা