ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
সারাদেশ

ইনানীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জেলে উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের ইনানীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজারের ইনানী বীচ হতে প্রায় ১৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় “এফ বি আল্লাহর দান” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি ডাকাতি করে বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে থাকা অন্য একটি ফিশিং বোট ভিএইচএফ সেট এর মাধ্যমে সাহায্যের আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতের কবলে পড়া ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোট মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

​​আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রোজাকে ঘিরে কুষ্টিয়ায় ফলের দাম বৃদ্ধি

রোজাকে সামনে রেখে কুষ্টিয়ায় ফলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধ...

উৎসব-পার্বণে দাম কমানোর প্রস্তুতি নিন: ডিসি জাহিদুল

পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ-এ নিত্...

আফগানিস্তানে নতুন দণ্ডবিধি: হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী

আফগানিস্তানে আবারও নারীদের অধিকার ও পারিবারিক আইন নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে ন...

এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান...

পেকুয়ায় মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশুর মৃত্যু, ৫ জন আহত

বরইতলী–মগনামা সাবমেরিন নৌঘাঁটি রোডে বৃহস্পতিবার সকালে এক মর্মান...

চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত, নান্দনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে...

উৎসব-পার্বণে দাম কমানোর প্রস্তুতি নিন: ডিসি জাহিদুল

পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ-এ নিত্...

লালদিঘীর পাড় থেকে ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকা থেকে নিষিদ্ধ...

পেকুয়ায় মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশুর মৃত্যু, ৫ জন আহত

বরইতলী–মগনামা সাবমেরিন নৌঘাঁটি রোডে বৃহস্পতিবার সকালে এক মর্মান...

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের আহ্বান জামায়াতে ইসলামীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা