সংগৃহিত
সারাদেশ

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যুর হয়েছে। তাদের মধ্যে দুইজন চাচাতো ভাই-বোন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মিমতাহা মণি (৩), মোহাম্মদ (৩) ও আসাদুল আবরার (৩)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের স্বজনরা বলেন, পিএমখালীর ছনখোলা এলাকায় বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত ছিল, তখন সবার অজান্তে পুকুরে নামে মিমতাহা মণি ও মোহাম্মদ একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়।

পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে সবখানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় দুই শিশু পানিতে ভাসছে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঁঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে এসেছিলেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা দম্পতি। কিন্তু সেই সন্তানের মরদেহ নিয়ে তাদের চট্টগ্রামে ফিরতে হলো। বাবা-মায়ের অজান্তে একপর্যায়ে শিশু আসাদুল আবরার ৩ পুকুরে পড়ে যায়। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, অভিভাবকদের অসচেতনতার কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জমান পানিতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হওয়া তিন শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা