সংগৃহিত
সারাদেশ

আমি আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী মো. সোহেল রানা বলেছেন, আমার আসনের ৩ লাখ ৪৫ হাজার ভোটারের মধ্যে ৩ লাখ ভোটারের সমর্থন পাচ্ছি। আমি আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান থেকে সোনালী আঁশ নিয়ে প্রচারণা শুরু করে দলটি। এসময় তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাব, ভোটের পরে প্রত্যেক কেন্দ্রের রেজাল্ট যেন কেন্দ্রেই ঘোষণা করে আসা হয়।

তিনি বলেন, সিরাজগঞ্জে তৃণমূল বিএনপির কোনো কমিটি নেই, কিন্তু আমি কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে সিরাজগঞ্জে তৃণমূল বিএনপি নির্বাচিত হলে তারপর কমিটি দেওয়া হবে।

আমরা তৃণমূল বিএনপি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি জানিয়ে সোহেল বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশা করি।

এ সময় মুক্তির সোপান থেকে একটি মিছিল বের হয়ে মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এরপর জনসংযোগ ও ভোটারদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি ও তার কর্মীরা।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী) ও মো. সোহেল রানা (সোনালী আঁশ) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা