সংগৃহিত
সারাদেশ

টাকা-পয়সার দরকার নেই, এমপি হতে চাই

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ আসনের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে প্রথমবার নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী বলেছেন, আমি যদি সংসদে যেতে পারি রংপুরের উন্নয়ন ছিনিয়ে আনব। আমার কোনো টাকা-পয়সার দরকার নেই, সম্পদেরও দরকার নেই। আমি আপনাদের ভালোবাসা চাই, এমপি হতে চাই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর তামপাট রঘু এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থী এ সময় বলেন, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে রংপুরের কৃষিকে এগিয়ে নিতে কাজ করবেন বলেও জানান।

আনোয়ারা ইসলাম রানী বলেন, এতদিন ভোট দিয়ে ঠকেছেন। অনুরোধ করব এখন আর ঘুমাবেন না। জেগে উঠুন, চোখ খোলা রেখে ভোট দেবেন, আর ভুল করবেন না। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ওই সংসদে ৩৫০ জন এমপির মধ্যে একজন হিজড়া হিসেবে আমার গুরুত্বটা বেশি থাকবে। রংপুরের জন্য আমি বেশি করে বরাদ্দ আনতে পারব। মেগা প্রকল্পের মাধ্যমে বেকার শিক্ষিত ছেলে-মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব।

এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিবেক বিবেচনা দিয়ে এবার ভোটটা আমাকে দেবেন। এবারের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাকে ভোট দিয়ে কেউ ঠকবেন না। আমি নির্বাচিত হলে অবশ্যই উন্নয়ন করব। কারণ আমার কোনো সংসার, সন্তান পিছুটান নেই। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, সেবা করতে পাশে চাই। এবার পরিবর্তনের জন্য আমাকে ভোটটা দেবেন।

তিনি আরও বলেন, আমাদের এমপি কে তা অনেকেই জানেন না। ভোটে জিতলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তেমন উন্নয়ন করতে পারিনি। আমি আপনাদের সন্তান, আপনাদের পাশেই থাকব। আমার নিজের জন্য কোনো ধন-সম্পদের প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি মানবসেবাই পরম ধর্ম। মানুষের সেবা করতে আমাকে একবার সুযোগ দেন। আমি মরে গেলে আমার জন্য কাঁদবে এমন লোকও নেই। আপনারাই আমার সবকিছু, আপনারাই আমার জন্য কাঁদবেন।

রংপুর-৩ আসনে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এছাড়াও এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু (একতারা), বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দলের সহিদুল ইসলাম (মশাল) এবং ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, রংপুর সদর ও সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন ও পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) রয়েছে দুইজন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা