সংগৃহীত
সারাদেশ

চবিসাফ’র নির্বাচিত ৭ নেতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চট্টগ্রাম বিভাগের নির্বাচিত ৬ সাংবাদিক নেতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা চবিসাফ।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে চবিসাফ এর কার্যনির্বাহী কমিটির সভায় এ সম্মাননা জানান হয়। সভায় সভাপতিত্ব করেন রাজধানীতে ১১ জেলার সাংবাদিকদের সমন্বিত সংগঠন, চবিসাফ এর সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা রিপোর্টারস ইউনিটির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চট্টগ্রাম বিভাগ এর ৪জন হলেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক ছলিমউল্লাহ মেসবাহ, নির্বাহী সদস্য দেলোয়ার মহিন ও শরীফুল ইসলাম।

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু ও পরিচালক গোলাম নবী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন(একাংশ) এর নির্বাচিত সাধরণ সম্পাদক খুরশিদ আলম। তাদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চবিসাফ মহাসচিব আইয়ুব ভূইয়া। সভায় নির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বলা হয় সমন্বিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ শক্তি কাঙ্খিত সাফল্যের পাশাপাশি সামগ্রিক কল্যাণের জন্য সহায়ক।

সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসলে সামজিক দায়বদ্ধতা পালন সম্ভব। সভায় চিটাগং জারনালিস্ট ফোরাম ঢাকা সিজেএফডির সাবেক দুই সভাপতি দৈনিক আজাদী ঢাকা ব্যুরো চীফ বীর মুক্তিযোদ্ধা এম, ওয়াহিদউল্লাহ, দৈনিক ইত্তেফাক এর সাবেক যুগ্ম বার্তা সম্পাদক শীলাব্রত বড়ুয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো.মোস্তফা কামাল,সাঈদুল হোসেন সাহেদ,ফিরোজ আলম মিলন,শরীফুল ইসলাম, উম্মুল ওয়ারা সুইটি, সাজ্জাদ হোসেন,খোকন বড়ুয়া, সৈয়দ মুশফিক রহমান।সভায় সিদ্ধান্ত হয় আগামী এক মাসের মধ্যে ১১ জেলার সাংবাদিকদের নিয়ে হালনাগাদ সদস্য তালিকা চুড়ান্ত করা হবে। এজন্য সংশ্লিষ্ট জেলা ফোরাম নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আগামী ১৩ডিসম্বর দুপুরে চবিসাফ কমিটি সমন্বিত বৈঠকে বসবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা