পরিবেশ

ইনাফি বাংলাদেশের নতুন নির্বাহী পরিচালনা পর্ষদ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নসংস্থাসমূহকে নিয়ে গঠিত ইনাফি (ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স) একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। গ্লোবাল ইনাফি এর ন্যাশনাল চ্যাপটার ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশন জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী পরিচালনা পর্ষদ নির্বাচিত করেছে। নব নির্বাচিত পর্ষদে সোনালী ব্যাংক পি এল সি’র চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী চেয়ারম্যান, অন্তর-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এডভাইজার মোঃ এমরানুল হক চৌধুরী ভাইস চেয়ারম্যান এবং বুরো বাংলাদেশের পরিচালক মোঃ মোশাররফ হোসেন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।

ইনাফি বাংলাদেশের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন-ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুস সামাদ এবং ঘাসফুল-এর নির্বাহী পরিচালক আফতাবুর রহমান জাফরী।

এছাড়াও ইনাফি বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুবা হক সদস্য সচিব হিসেবে রয়েছেন। গত ২৮শে জানুয়ারি ২০২৫ তারিখে ভার্চুয়ালি অনুষ্ঠিত ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশনের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন সম্পন্ন হয়।

ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বর্তমানে সোনালী ব্যাংক পি এল সি-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসে সুনামের সঙ্গে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি অর্থসচিব এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
(কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) হিসেবে দায়িত্ব পালন করেছেন।উক্ত সভায় ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদও নির্বাচিত হয়েছে।

উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড ওমেন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. হুমায়রা ইসলাম, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড-এর উপদেষ্টা এবং ন্যাশনাল হার্ট ফাওউন্ডেশন বাংলাদেশ-এর উপদেষ্টা শিব নারায়ণ কৈরী এবং আশার প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী।

ইনাফি বাংলাদেশ ফাউন্ডেশন ২০০৩ সাল থেকে ঢাকায় উন্নয়ন খাতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ইনাফি বাংলাদেশ প্রধানত গবেষণা, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে ইনাফি বাংলাদেশের সদস্য সংস্থার সংখ্যা ৩২, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান (এমএফআই)সহ মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা