ছবি-সংগৃহীত
রাজনীতি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিপিবি’র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি, দ্রব্যমূল্যের দাম কমানো, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি এম এ সামাদ বলেছেন, দেশে গণতন্ত্র নেই। আজ জনগণ আতঙ্কিত একদলীয় ভয়াবহ ফ্যাসিবাদী দুঃশাসনে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলেও ২০১৪ - ২০১৮ ভোট ডাকাতি করে বলপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে।

এ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। দেশে গুম, খুন, চাঁদাবাজী, কালোবাজারী সিন্ডিকেট লুটপাট দুর্নীতি অর্থপাচার চলছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে চাল ও ডালসহ সব নিত্যপণ্যের দাম । বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো আজ দিশেহারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সদস্য মোস্তফা আল খালিদ, সামছুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, প্রচার সম্পাদক তারেক ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড় হয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা