ছবি: তারিকুর রহমান রিপন
মতামত

কোন পথে আমাদের গণতন্ত্র

তারিকুর রহমান রিপন

আবুল ফজল আল্লামী তাঁর আইন ই আকবরী গ্রন্থে উল্লেখ করেছিলেন—“এখনকার মানুষ আসন চিনে না, ব্যক্তি চিনে।” বহু আগের এই মন্তব্য আজও গভীরভাবে প্রাসঙ্গিক। আসনের মর্যাদা অগ্রাহ্য করার কারণেই ব্যক্তির প্রতি ঝোঁক আমাদের সমাজে এত প্রবল।

মূল কথায় আসি—বাঙালি জাতি স্বভাবগতভাবে বিদ্রোহী। বাঙালির হৃদয়ে দ্রোহের আগুন সব সময়ই জ্বলতে থাকে, যদিও তা সব সময় বাইরে থেকে বোঝা যায় না। তবে জাতি হিসেবে আমরা যে খুব শান্ত—তাও বলা যায় না।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশে বহুবার আন্দোলন, বিদ্রোহ ও অভ্যুত্থান হয়েছে। কিন্তু গণতন্ত্রের প্রকৃত রূপ এখনো আমরা দেখতে পাইনি। বৃটিশ আমল থেকেই ফকির বিদ্রোহ, তিতুমিরের আন্দোলন, বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন, ’৫২–এর ভাষা আন্দোলন, ’৬৯–এর গণঅভ্যুত্থান, ’৭১–এর মুক্তিযুদ্ধ, ’৯০–এর আন্দোলন, ’৯৬–এর তত্ত্বাবধায়ক দাবির আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ ’২৪–এর গণঅভ্যুত্থান—সবই তার উদাহরণ।

১৯৯১ সালে গণতন্ত্রের পূর্ণ মূল্যায়ন ছাড়াই আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে যাই। কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞা—এটিও আমরা কখনো গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করিনি।

সব সরকারের আমলেই ক্ষমতা ব্যক্তি-কেন্দ্রিক হয়ে পড়েছে। দলে ব্যক্তি বন্দনা এবং কাউকে সর্বময় ক্ষমতার অধিকারী বানানোর প্রবণতা গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় বাধা সৃষ্টি করেছে। ক্ষমতালিপ্সার কারণে হাজার বছরের গণতন্ত্রের স্বপ্ন আজ রাষ্ট্রের চেয়ে দল, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে উঠেছে। ফলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে গণতন্ত্রের চর্চা কখনোই দৃশ্যমান ছিল না।

বায়ান্নর ভাষা আন্দোলনের একটি নৈতিক ভিত্তি ছিল—তার ফল আমরা পূর্ণভাবে পেয়েছি। তেমনি একাত্তরের মুক্তিযুদ্ধেরও ছিল স্পষ্ট নৈতিক স্বপ্ন। সেই স্বপ্ন আমাদের শক্তি হয়ে এসেছিল এবং সেই শক্তি ব্যবহার করে আমরা স্বাধীনতাও অর্জন করেছি। কিন্তু মুক্তিযুদ্ধের সেই নৈতিক স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান তাই বলেছিলেন—“আমাদের মুক্তিযুদ্ধের নৈতিক স্বপ্ন আজও অর্জিত হয়নি।”

স্বাধীনতার আগে পশ্চিমা শাসকদের জুলুম, নির্যাতন ও গণতন্ত্রহীনতার গল্প নতুন করে টানলাম না। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে অব্যাহত অরাজকতা ও দুর্নীতি দেখে যারা দেশ নিয়ে ভাবেন—তাদের দুঃখ ও ক্ষোভ স্বাভাবিক।

আজ এমন মানুষ দেখা কঠিন—যিনি দুর্নীতি ও অন্যায়ের চাপে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। সত্যি বলতে—বাঙালির নৈতিকতার সুনাম কোন দিনই খুব উজ্জ্বল ছিল না। প্রতিদিনের জীবনে অনৈতিকতার অসংখ্য উদাহরণ আমরা দেখি। যে দেশে বৃহৎ জনগোষ্ঠীর নৈতিক মান প্রশ্নবিদ্ধ—সে দেশে গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠা পাওয়া কঠিন।

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ার আরেকটি কারণ—রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিরা ভবিষ্যৎ নিয়ে ভাবেন না; তারা বর্তমান নিয়েই ব্যস্ত থাকেন। অতীত থেকে শিক্ষা না নেওয়ার প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে বারবার প্রমাণিত হয়েছে। রাজনৈতিক অব্যবস্থাপনার কারণেই এ দেশে বারবার আন্দোলন ও অভ্যুত্থান ঘটেছে। প্রতিটি আন্দোলনই বড় ধরনের সংস্কারের সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু রাজনৈতিক দলের পারস্পরিক অবিশ্বাস এবং ক্ষমতার অসম প্রতিযোগিতার কারণে তা টিকে থাকেনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত বিষয়—সংবিধান। প্রতিটি দলই নিজস্ব ফর্মুলা দিচ্ছে। কেউ সংবিধান সংশোধনের কথা বলছে, কেউ আবার সংবিধান বাতিল করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলছে। কিন্তু এগুলোতে জনমতের প্রতিফলন ঘটছে কি না—এটাই বড় প্রশ্ন। কারণ, জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতা; আইন বা সংবিধান নয়। আর সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ রক্ষাকবচ।

আগামী ফেব্রুয়ারির শেষ দিকে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে—তা নিয়ে মতভেদ বিশাল। এত মতভিন্নতার কারণে গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসছে না। ফলে সংবিধানের মৌলিক কাঠামোতে গণতন্ত্রের ভিত্তি দৃঢ় করার সুযোগ বারবার নষ্ট হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না। অথচ মনে রাখতে হবে—জনগণ নীরব হলেও তারা দুর্বল নয়। ইতিহাস বলে—পুলিশ, সামরিক বাহিনীসহ রাষ্ট্রের সমস্ত শক্তির চেয়েও বড় শক্তি হলো জনগণ। অস্ত্র দিয়ে কখনো জনগণের শক্তিকে নিশ্চিহ্ন করা যায় না।

এখন প্রশ্ন—অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতার আলোকে আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র কি প্রাতিষ্ঠানিক রূপ পাবে, নাকি আমরা একই চক্রে ঘুরপাক খেতে থাকব?

—— সাংবাদিক ও লেখক।
E-mail: [email protected]

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছ...

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টায় দুই যুবক আটক

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টায় কলাপাড়া পৌর শহরের ৬, ৭ ও ৮...

ঈদের মতো আনন্দ নিয়ে ভোট দিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা তার ভোটাধিকা...

আসনের ৯ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভ...

চট্টগ্রামে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫)...

চট্টগ্রামে ভোটের দায়িত্ব থেকে ফেরার পথে আনসার সদস্য নিহত, আইসিইউতে ২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার প...

ঢাকা-১৪ আসনের ফল স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবি সানজিদা ইসলাম তুলির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের...

সবার দায়িত্ব যেন সম্পন্নভাবে পালন করতে পারি: এ্যানি চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্র...

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহম...

২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা