সংগৃহিত
লাইফস্টাইল

দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে খাবার

লাইফস্টাইল ডেস্ক: শীত মৌসুমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এ সময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার ও জীবনধারণে পরিবর্তন আনতে হবে।

অনেকেরই ভুল ধারণা আছে, ইমিউনিটি বুস্ট করতে অনেক দামি দামি খাওয়ার প্রয়োজন হয়। তবে এ ধারণা ভুল, জানলে অবাক হবেন রান্নাঘরে থাকা এক উপাদানই এ কাজে আপনাকে সাহায্য করতে পারে। আর সেটি হলো রসুন।

বিশেষজ্ঞদের মতে, এই ভেষজে থাকে ভিটামিন বি ১, ভিটামিন বি ২, ভিটামিন বি ৩, ভিটামিন বি ৬, ফোলেট, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিংক, আয়রন, ক্যালশিয়ামের মতো একাধিক উপকারী উপাদান।

আর এসব উপাদান দেহে পুষ্টির ঘাটতি মেটায়। শুধু তাই নয়, এতে মজুত থাকা অ্যান্টি অক্সিডেন্ট একাধিক কঠিন রোগ থেকেও আমাদের দূরে থাকতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে চাইলে প্রতিদিন এই ভেষজ সেবন করুন।

এছাড়া রসুনে আছে অ্যালিসিন নামক একটি উপাদান। আর এই উপাদানই মূলত ইমিউনিটি বাড়ানোর কাজ করে। বিশেষ করে ফ্লু ভাইরাসের বিরুদ্ধে এই উপকারী উপাদান শরীরের ঢাল হিসেবে কাজ করে।

অস্বাস্থ্যকর খাবারের কারণে আমাদের রক্তে নানা ধরনের খারাপ উপাদান মিশে যায়। আর রসুনে থাকা কিছু এনজাইম রক্ত থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।

রসুন কীভাবে খাবেন?

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কোয়া রসুন চিবিয়ে খেতে পারেন। এতেই উপকার মিলবে। আর চিবিয়ে খেতে না চাইলে সম পরিমাণ রসুন কুচি করে বা ছেঁচে পানি দিয়ে গিলে খেতে পারেন। একই সঙ্গে রান্নায় রসুনের ব্যবহার কিছুটা হলেও বাড়াতে পারেন। তাতেও মিলবে পুষ্টি। সূত্র: হেলথলাইন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা