সংগৃহিত
লাইফস্টাইল

করোনার সাব ভ্যারিয়েন্ট জেএন.১ এর লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক: করোনা মহামারীর পর ফের মাথাচাড়া দিয়ে উঠছে ভাইরাসটির নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১ । ইতিমধ্যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়ে পড়েছে এই নতুন সাব ভ্যারিয়েন্ট। পাশাপাশি চীন, সিঙ্গাপুরের মতো দেশের করোনার পরিসংখ্যানও ভয় ধরাচ্ছে।

করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সতর্ক করা হচ্ছে এ বিষয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১ এর উপসর্গগুলো সম্পর্কে জানিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথাব্যথা ইত্যাদি। তবে এই উপসর্গগুলো কিন্তু সাধারণ জ্বর-সর্দির ক্ষেত্রেই সাধারণ।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, নতুন কোভিড ভ্যারিয়েন্টের লক্ষণগুলো হালকা থেকে মাঝারি হয়। যেমন- জ্বর, সর্দি, গলা ব্যথা ও মাথাব্যথা হতে পারে। সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে অবস্থার উন্নতিও হচ্ছে।

কমে যেতে পারে ক্ষুধা। পাশাপাশি ক্রমাগত বমি বমি ভাব হতে পারে। জেএন.১ রূপের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো অতিরিক্ত ক্লান্তি।

অত্যধিক ক্লান্তি ও পেশীর দুর্বলতা। কোনো কোনো ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাও দেখা যেতে পারে। যা থেকে হজমের সমস্যা হতে পারে। তথ্যসূত্র: এবিপি লাইভ/হু

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা