সংগৃহীত ছবি
জাতীয়

দেশে ফিরলেন বিমানবাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক : জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার (১৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান চিফ অব স্টাফ অব জাপান সেলফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি এর আমন্ত্রণে ১৪-১৮ অক্টোবর জাপান সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিত ‘Air Force Forum in Japan (AFFJ)’ অনুষ্ঠান উপলক্ষে ‘Indo-Pacific Air Chiefs Conference in Tokyo (InPACT) ’-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।

এসব অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করেন। এ ছাড়াও বিমানবাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

প্রসঙ্গত, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে সোমবার (১৪ অক্টোবর) ঢাকা ত্যাগ করেছিলেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু প...

মধ্যপ্রাচ্য সংকটে সবজি রপ্তানি বন্ধ

আকাশপথে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে সবজি পাঠ...

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা