৫ নবজাতকের সাথে চিকিৎসক ও নার্স। ছবি: হাসপাতালের সৌজন্যে
সারাদেশ
বিস্মিত চিকিৎসকেরা

দীর্ঘ প্রতীক্ষার পর সুমন–এ্যানির ঘরে পাঁচ সন্তানের আগমন

নেজাম উদ্দীন আবির, চট্টগ্রাম

চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাতকানিয়ার এ্যানি আক্তার (৩০)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় পিপলস হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় দুটি ছেলে ও তিনটি মেয়ে শিশু। চিকিৎসকরা জানান, জন্মের পর নবজাতকেরা সক্রিয় ও সাড়া-প্রদর্শনকারী হলেও ওজন তুলনামূলক কম হওয়ায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য।

হাসপাতাল–সংশ্লিষ্ট সূত্র জানায়, জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে একটি শিশুর ওজন ১ হাজার ৬০০ গ্রাম, একটি ১ হাজার ৫০০ গ্রাম, আরেকটি ১ হাজার ৪০০ গ্রাম। বাকি দুই শিশুর ওজন প্রায় ১ কেজি করে। জন্মের পরই নবজাতকদের শহরের আরেকটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

ওয়াহিদুল ইসলাম সুমন ও এ্যানি আক্তারের বিয়ে হয়েছে এক দশক আগে। দীর্ঘ অপেক্ষার পর সন্তান না পাওয়ায় তাঁরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির কাছে চিকিৎসা নেন। ডা. সুমি বলেন, “পরীক্ষায় আমরা চার শিশুর অস্তিত্ব পেয়েছিলাম। কিন্তু অস্ত্রোপচারের সময় চারটি শিশু বের হওয়ার পর হঠাৎ আরও একটি শিশুর উপস্থিতি ধরা পড়ে। আমাদের জন্যও এটা ছিল অপ্রত্যাশিত ও বিস্ময়কর।”

গতকাল বিকেল ৪টার দিকে প্রসবব্যথা অনুভব করলে এ্যানি আক্তারকে পিপলস হাসপাতালে ভর্তি করা হয়। আধঘণ্টার মধ্যেই অপারেশন করে পাঁচ সন্তানের জন্ম দেন চিকিৎসকেরা। এরপর রাত সাড়ে ৭টা পর্যন্ত তাঁকে লেবার রুমে পর্যবেক্ষণে রাখা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, নবজাতকদের অবস্থা ঝুঁকিপূর্ণ নয়, তবে ওজন কম থাকায় নিবিড় পর্যবেক্ষণই এখন সবচেয়ে জরুরি। সুমন–এ্যানি দম্পতি বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ আমাদের পাঁচটি সন্তানের মা–বাবা করেছেন, এটা আমাদের জন্য এক মহা আনন্দের।”

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা