শিক্ষা

তালপাতায় জ্ঞানের আলো

বাগেরহাট প্রতিনিধি

একসময় শিশুশিক্ষার হাতেখড়িতে তালপাতা, বাঁশের কঞ্চি আর কয়লার কালি ছিল অবিচ্ছেদ্য অংশ। আধুনিক প্রযুক্তির যুগে এসেও সেই ঐতিহ্য ধরে রেখেছেন বাগেরহাটের চিতলমারীর কালিপদ বিশ্বাস। বয়স ৮২ পেরিয়েছে, তবু তালপাতায় অ,আ,ক,খ শেখান গ্রামের শিশুদের।

চিতলমারী উপজেলার ডুমুরিয়া দক্ষিণ পাড়ায় অবস্থিত তাঁর পাঠশালার নাম—‘ডুমুরিয়া দক্ষিণ পাড়া শিশুবিদ্যা নিকেতন’। ২১ বছর ধরে তিনি তালপাতার পাঠশালায় শিশুদের হাতে অক্ষরের জ্ঞান তুলে দিচ্ছেন।

প্রতিদিন হাজিরা দেন গড়ে ৩০ জন শিশু। বিনা পারিশ্রমিকে তাদের পড়ান কালিপদ বিশ্বাস, যিনি স্থানীয়ভাবে পরিচিত ‘পণ্ডিত মহাশয়’ নামে। অভিভাবকরা সামান্য যা দেন, তা-ই গ্রহণ করেন। আয় রোজগারের ভরসা বলতে নিজের মাছের ঘের ও ছেলেমেয়েদের সহযোগিতা।

তাঁর মতে, “তালপাতায় হাতের লেখা পরিস্কার হয়, শিশুদের শেখার আগ্রহ বাড়ে। আমাদের সময়ও তো তাই শিখতাম।”

অভিভাবকদের ভাষ্য, তালপাতার লেখায় শিশুদের অক্ষরজ্ঞান মজবুত হয়, ধৈর্য বাড়ে। প্রতিদিন ১২টি তালপাতায় লেখা দেখাতে হয়। বছর শেষে পরীক্ষা দিয়ে তারা শিশু ওয়ানে ওঠে।

কালিপদ বিশ্বাস আজও শিশুশিক্ষায় এক অনন্য অনুপ্রেরণা। তাঁর মতো নিবেদিত মানুষের হাতে শিক্ষার আলো পায় গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম।

আমার বাঙলা/এফ এইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা