উদ্ধারকৃত সিএনজিসহ গ্রেফতার চক্রের সদস্য
অপরাধ
আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযান

ছিনতাইকৃত সিএনজি ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আকবরশাহ থানা–পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে। একই সঙ্গে এই ঘটনার প্রধান সন্দেহভাজন জামশেদ উদ্দীন (৩৬)–কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলার নথি অনুযায়ী, গত ৮ ডিসেম্বর রাতে অক্সিজেন মোড় থেকে তিন যাত্রীকে নিয়ে কর্নেলহাট এলাকায় যাচ্ছিলেন সিএনজি চালক রিপন (৪২)। রাত প্রায় ১২টার দিকে ঈশান মহাজন রোড এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাঁকে থামতে বলেন। অভিযোগ, এ সময় তাঁরা রিপনের ওপর হামলা চালিয়ে ছুরি ঠেকিয়ে মারধর করেন। পরে চোখ বেঁধে পাশের একটি মুরগির ফার্মের পেছনে নিয়ে হাত–পা বেঁধে রাখেন। সিএনজি, মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৯০০ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর সিএনজির মালিক মাহবুব আলম আকবরশাহ থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ অভিযান শুরু করে।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের নির্দেশনায় এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৯ ডিসেম্বর রাতে ইপিজেড থানার ব্যাংক কলোনী এলাকার একটি ওয়ার্কশপে অভিযান চালায়। সেখানে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার করা হয় এবং জামশেদ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জামশেদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি আকবরশাহ থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা