শিক্ষা

পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা

নিজস্ব প্রতিবেদক

মায়ের অসুস্থতার কারণে দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে প্রথম দিন হলে ঢুকতে না পারা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আনিসা রবিবার (২৯ জুন) পরীক্ষায় অংশ নিয়েছেন। মিরপুরে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেন আনিসা বলে কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. হাফিজুর রহমান বলেন, সকাল ৯টার পর মেয়েটি কেন্দ্রে এসেছেন।

বাঙলা কলেজের অধ্যাপক কামরুল হাসান জানান, পরীক্ষা দেওয়ার জন্য মেয়েটি সকাল সাড়ে ৯টার আগে এসেছেন, তার কোনো সমস্যা হয়নি।

এদিকে কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল ও নানাভাবে পরীক্ষার্থীদের সহায়তা করছে।

সরকারি বাঙলা কলেজের ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেসুর রহমান বলেন, সকাল ৯টা ৫-৭ মিনিটের দিকে ওই মেয়েটিকে হলে প্রবেশের সহযোগিতা করেছি। তার যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এজন্য আমরা সার্বিকভাবে খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। পরীক্ষা শেষে তাকে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।

মোখলেসুর রহমান বলেন, আমরা সকাল ৮টা থেকে কলেজের সামনে অবস্থান নিয়েছি। পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের অসুবিধা যেন না হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছি। এমনকি অভিভাবকদের বসার জন্য আমরা এখানে তাঁবুর ব্যবস্থা করেছি। ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের স্যালাইন ও পানি ব্যবস্থা করেছি এবং যেকোনো ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য সার্বিকভাবে নজর রাখছি।

এর আগে ২৬ জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা শুরুর দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি আনিসা।

সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার পরীক্ষা কেন্দ্র। মা অসুস্থ থাকায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে কেন্দ্রের সামনে কান্নাকাটি করেন আনিসা। পরে সেই দৃশ্য ভাইরাল হয়। এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষায় অংশ নেওয়ার দাবি উঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়।

শনিবার (২৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার আনিসা পরীক্ষায় অংশ নেবেন।

প্রথম পরীক্ষা দিতে না পারা এবং সেই পরীক্ষার মূল্যায়ন নিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড বিষয়টি মানবিকভাবে দেখবে।

আনিসার মা বলেন, আজকে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আপনারাসহ বাংলাদেশের সবাই আমার মেয়ের জন্য দোয়া করুন যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। বিস্তারিত আপনাদের পরে জানাবো।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা