সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১৮৯৫

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়ে ১৮৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৫৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭২২ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৮৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ লাখ ১ হাজার ৯৬১ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬৩২ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৫ হাজার ৬১৩ জন। এর মধ্যে ঢাকায় ৯৯ হাজার ৩৯৫ ও ঢাকার বাইরে ১ লাখ ৭৬ হাজার ২১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪২৫ জনের মৃত্যু হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাসে আবেগের মাস ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি এলেই বাঙালির মনে ফিরে আসে ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস। এই মাস শ...

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল...

প্রায় ২ বছর পর খুললো গাজা-মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং

গাজা উপত্যকা ও মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং সীমিত পরিসরে খুলেছে আজ রবিবার (১...

নারীদের ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়তে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এক পক্ষ ভা...

জামায়াতের আমির নারীদের অপমান করেছেন: রুহুল কবির রিজভী

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনি...

কর্মক্ষম, আত্মনির্ভর ও প্রযুক্তিনির্ভর তরুণই গড়বে আগামী বাংলাদেশ- সালাউদ্দিন

কর্মক্ষম, আত্মনির্ভর ও প্রযুক্তিনির্ভর তরুণই গড়বে আগামী বাংলাদেশ...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা