সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, শনাক্ত ৫৩৭

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যু সংখ্যা আগের চেয়ে কমেছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩৭ জন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এসব শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ২৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৭৫ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ৭৫৪ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৭ হাজার ৪০৬ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১১ হাজার ৯৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় ১ লাখ ৭ হাজার ১৩০ ও ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৮১৬ জন।

উল্লেখ্য, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৪৩ জনের মৃত্যু হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা