সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, শনাক্ত ৬৮২

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন ডেঙ্গু রোগী।

সোমবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৭ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ২৬৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯০১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার ৩৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ৪০৪ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৫ হাজার ৯৮৪ জন চিকিৎসা নিয়েছেন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১০ হাজার ৬৫ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৬ হাজার ৬৭১ জন ও ঢাকার বাইরে ২ লাখ ৩ হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, চলতি ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা