সংগৃহীত
আন্তর্জাতিক

নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিস শ্বাসকষ্টে ভুগছেন: ভ্যাটিকান

আন্তর্জাতিক ডেস্ক

গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস। বর্তমানে দুই ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন পোপ; এমনটিই জানিয়েছে ভ্যাটিকান। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

৮৮ বছর বয়সি এই ধর্মগুরু দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রোমের জেমেলি বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার তার ফুসফুসে বড় পরিমাণে শ্লেষ্মা জমে যায়, যা দুই দফা তীব্র শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায় বলে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে।

এ ছাড়া, তিনি ব্রঙ্কোস্পাজমেও (ফুসফুসের বায়ুপথ সংকুচিত হয়ে যাওয়া, যা হাঁপানির মতো) আক্রান্ত হন। চিকিৎসকরা দুটি ব্রঙ্কোস্কোপি করে তার শ্বাসনালির পরিস্থিতি মূল্যায়ন করেন এবং এই প্রক্রিয়ায় তার ফুসফুস থেকে প্রচুর শ্লেষ্মা অপসারণ করা হয়।

শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে ‘নন-ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন’ দেওয়া হয়। চিকিৎসকদের ভাষায়, তার অবস্থা এখনো সংকটপূর্ণ এবং তিনি ঝুঁকিমুক্ত নন।

তবে চিকিৎসার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান।

রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস সাম্প্রতিক বছরগুলোতে একাধিক শারীরিক জটিলতার শিকার হয়েছেন। তরুণ বয়সে প্লুরিসিতে আক্রান্ত হওয়ার কারণে তার একটি ফুসফুসের অংশ কেটে ফেলা হয়েছিল, ফলে তিনি ফুসফুস সংক্রমণের ঝুঁকিতে থাকেন।

দুই ফুসফুসে নিউমোনিয়া একটি মারাত্মক সংক্রমণ; যা প্রদাহ সৃষ্টি করে এবং শ্বাস নিতে সমস্যা তৈরি করতে পারে।

সোমবার হাসপাতালে থেকেই তিনি একটি নতুন বার্তা প্রকাশ করেন, যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর যুদ্ধ প্রতিরোধে ক্রমাগত ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে ভ্যাটিকান জানিয়েছে, ফেব্রুয়ারি ১৪ তারিখে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি; যা তার ১২ বছরের পোপতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম অনুপস্থিতি। তবে তিনি হাসপাতাল থেকেই বিভিন্ন নথিপত্রে স্বাক্ষর করেছেন; যা ইঙ্গিত দেয় যে তিনি কিছুটা কাজ করছেন।

চিকিৎসকরা কবে নাগাদ তিনি সুস্থ হয়ে উঠবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু বলেননি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা