রাজনীতি

ডিজিএফআই যদি দল গঠন করে দিতো, আক্ষেপের সুর নাসীরুদ্দীনের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে গঠিত একটি দল। তিনি আক্ষেপের সুরে বলেন, যদি ডিজিএফআই আমাদের দল গঠন করে দিতো সুবিধা হতো।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

আপনারা তৃণমূলে এত যাচ্ছেন, এখনো নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করলেন না তাহলে তো পিছিয়ে যাচ্ছেন-সঞ্চালকের এই প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি ডিজিএফআই আমাদের দল গঠন করে দিতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো।

পাটওয়ারী বলেন, বিএনপি ক্যান্টনমেন্ট থেকে গঠিত হয়েও জনগণের দল হয়ে উঠতে পেরেছে। বিএনপির পেছনে রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতাসহ ডিজিএফআইয়েরও ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন।

সঞ্চালকের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই মাসের মধ্যে একটা দলকে কি হাওয়া থেকে মার্কেটে নিয়ে আসবো? আপনি তো বাস্তবতার মধ্যে কথা বলছেন না। একটা দল গঠন করতে আমাদের যে কত কষ্ট হচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু দল গড়া যায় না।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির এখন যে পরিস্থিতি, গ্রামেগঞ্জে মাঠে কথা হয়েছে…৫০ থেকে ১০০ আসনের বেশি যাবে না। আমরা মনে করি না বিএনপি বিজয়ী হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা