সংগৃহিত
লাইফস্টাইল

ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণসমূহ

লাইফস্টাইল ডেস্ক: ডায়াবেটিস রোগী এখন প্রায় ঘরে ঘরেই। ডায়াবেটিস হলে রক্তের অভ্যন্তরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। শরীরে অগ্ন্যাশয় নামক একটি গ্রন্থি আছে। যা ইনসুলিন নামক হরমোন তৈরি করে। এই হরমোন শরীরে প্রবাহিত রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে কাজ করে।

তবে অগ্ন্যাশয় যখন কিছু ঘাটতির কারণে ইনসুলিনের উৎপাদন কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তখন রক্তে গ্লুকোজের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে। পরবর্তী সময়ে তা ডায়াবেটিসে রূপ নেয়। আর ডায়াবেটিসের চেয়েও মারাত্মক হতে পারে প্রি ডায়াবেটিস।

ডায়াবেটিসের প্রাথমিক অবস্থা এটি। এ সময় রক্তে শর্করার মাত্রা যেহেতু অতটাও বাড়ে না, তাই একে ডায়াবেটিস না বলে প্রি ডায়াবেটিস বলা হয়। মায়ো ক্লিনেকের তথ্য অনুসারে, প্রি-ডায়াবিটিস হলে আক্রান্ত মানুষের শরীরে বেশ কিছু দেখা দিতে পারে। যেমন-

১) ত্বকের বিভিন্ন অংশে বাদামি রঙের দাগ-ছোপ দেখা দেওয়া

২) হাত বা পায়ে ঠোসার মতো হওয়াকে বলে বুলোসিস ডায়াবেটিকোরাম। এক্ষেত্রে কোনো ব্যথা থাকে না।

৩) চোখে কম দেখা

৪) দ্রুত ক্লান্ত হয়ে পড়া

৫) বারবার পানি পিপাসা পাওয়া

৬) অতিরিক্ত মূত্রত্যাগের অনুভূতি ইত্যাদি।

এসব লক্ষণ দেখা দিলে আর অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া তলপেটে মেদ জমলে বা ঘাড়ে কালো ছোপ পড়তেও দেখা যায় প্রিডায়াবেটিসের ক্ষেত্রে।

ডায়াবেটিস হলে ত্বকের সংক্রমণ, জ্বালা, ত্বকে ফুসকুড়ি, কালো ছোপ ইত্যাদির সমস্যা বাড়ে। কিডনির সমস্যাও বাড়ে ডায়াবেটিস হলে। তাই ডায়াবেটিস রোগীর সচেতন থাকতে হবে। সূত্র: মায়োক্লিনিক

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা