সংগৃহীত ছবি
বিনোদন

ট্রলকারীদের জবাব দিলেন মিমি

বিনোদন ডেস্ক: এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি ছবি। আর এদের মধ্যে আলোচনায় রয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ সিনেমা। ‘তুফান’ মুক্তির পরে সারাদেশে ছবিটি নিয়ে দর্শকের সাড়ায় মুগ্ধ সিনেমা সংশ্লিষ্ট সকল মহলের মানুষ।

এবার বাংলাদেশের পর ভারতে মুক্তি পাচ্ছে ‘তুফান’। তার আগে ৪ জুলাই কলকাতায় ছবির প্রচারে হাজির ছিলেন শাকিব খান। ছবির প্রচারে তার সঙ্গে দেখা গেল মিমি চক্রবর্তীকেও।

এদিকে ট্রলকারীদের জবাবে মিমি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল না করে বাস্তবেই বাংলা ছবির পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও বাঙালি তারকা বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দিতে কথা কথা বললে তাদেরকে ট্রল হতে হয়।

মিমি জানান, একটা ছোট্ট কথা বলি, আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কিংবা ইংরেজি শব্দ ব্যবহার করি, তাহলে আপনারাই সেই পোস্টের নিচে গিয়ে লিখবেন, উম…হিন্দিতে কথা বলছে, উম ইংরেজিতে কথা বলছে। কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? যারা একথা বলেন, তারা গিয়ে হলে দাঁড়িয়ে কিন্তু বাংলা ছবি দেখেন না। তাদের সকলকে বলব, কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন। তাহলেই বাংলা সিনেমা এগোতে পারবে।’

তবে বাংলা ছবি নিয়ে আশাবাদী শাকিব-মিমি। তাদের আশা একদিন বাংলা ছবিও হাজার কোটি টাকার ব্যবসা করবে। এদিন 'তুফান'-এর প্রচারে উরা ধুরা গানে একসঙ্গে নেচে তাক লাগিয়েছেন। এদিন প্রচারের ফাঁকে মিমিকে সুপারস্টারের তকমা দেন শাকিব।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা