সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত

ক্রীড়া ডেস্ক

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে গত বছর ফেব্রুয়ারিতে তিনি তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে টি-টোয়েন্টি নিয়ে। শান্তর ব্যাট হাতে নানা ব্যর্থতা এবং স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে খাপ খাচ্ছিল না কিছুতেই।

সমালোচনার মুখে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানান, তিনি কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না। কিন্তু বিসিবি তাকে ছাড়তে চায়নি। আসলে শান্তর নেতৃত্বে দল তো সাফল্যও পেয়েছে।

এর মধ্যে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়েন শান্ত। টেস্ট আর ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন লিটন দাস।

অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও।

অর্থাৎ, আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে শান্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন না।

এদিকে বিসিবি এখনই নতুন অধিনায়কের নাম ঘোষণা করছে না। তবে কে হচ্ছেন টি-টোয়েন্টিতে নতুন দলপতি, সেটি আন্দাজ করা যাচ্ছে খুব সহজেই। লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টি–টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে লিটনই হচ্ছেন পরবর্তী অধিনায়ক।

আলোচনায় মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও টি–টোয়েন্টি দলে তার জায়গাটাই নিয়মিত নয়। এ ছাড়া তাসকিন আহমেদের কথাও এসেছে অনেকবার। কিন্তু চোটপ্রবণ হওয়ায় এবং তিন ফরম্যাটেই খেলা তাসকিনকে আপাতত ভাবনার বাইরে রাখতে হচ্ছে। আর অধিনায়ক হিসেবে সবশেষ সিরিজে লিটনের সাফল্য আসলে বিকল্প ভাবনার পথও রুদ্ধ করে দিয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা