সংগৃহিত
বিনোদন

জন্মদিনে কেক কেটে কটাক্ষের শিকার ঊর্বশী

বিনোদন ডেস্ক: তারকাদের জন্মদিন মানেই চমক। কিন্তু ঊর্বশী রাউতেলা যেন বাকিদের তুলনায় এক ধাপ এগিয়ে। রোববার (২৫ ফেব্রুয়ারি) ছিল এই অভিনেত্রীর জন্মদিন।

ঊর্বশী বিশেষ দিনটি উদযাপন করতে সোনায় মোড়া কেক কাটলেন! কিন্তু কেক কাটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তিনি কটাক্ষের শিকার হলেন।

‘লাভ ডোজ ২’ মিউজিক ভিডিয়োর শুটিং ফ্লোরে নিজের জন্মদিন পালন করেন অভিনেত্রী। এই মিউজিক ভিডিওতে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন জনপ্রিয় গায়ক হানি সিং।

অভিনেত্রী জানিয়েছেন, হানি তার জন্য এই বিশেষ কেকটির আয়োজন করেন। কেকটি ২৪ ক্যারাট সোনা দিয়ে মোড়ানো।

হানির সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে ঊর্বশী লেখেন, লাভ ডোজ ২-এর শুটিং ফ্লোরে জন্মদিন পালনের মুহূর্ত। হানি, আমার সফরে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমার জন্য তোমার অক্লান্ত পরিশ্রম এবং ভাবনা আমার ক্যারিয়ারে একটা অন্য অধ্যায়ের সূচনা করেছে। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।

এদিকে, ঊর্বশীর এভাবে জন্মদিন পালন করা মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের একাংশের। কারও মতে, ঊর্বশী কী করে দাবি করছেন যে, তিনিই প্রথম ভারতীয় নারী যিনি খাঁটি সোনা দিয়ে তৈরি কেক কেটেছেন।

এক অনুরাগী লিখেছেন, ঊর্বশী আপনি আরও একবার বোঝালেন যে, আমরা কতটা গরিব!’ ঊর্বশী নিজে সোনার পাতে মোড়া মোবাইল ফোন ব্যবহার করেন। সেই প্রসঙ্গে এক জন লিখেছেন, সব কিছু সোনার! এমনকি, কেকটাও! এ রকম দেখনদারির কী অর্থ, বুঝি না।

প্রতি বছর জন্মদিনে নতুন কিছু করে চমকে দেন ঊর্বশী। গত বছর প্যারিসে জন্মদিন পালন করেছিলেন তিনি। সূত্রের খবর, জন্মদিনে পার্টির জন্যই তিনি খরচ করেছিলেন ৯৩ লাখ টাকা!

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা