সারাদেশ

চোর সন্দেহে একজনকে গণপিটুনি, প্রতিবাদ জানানোয় দুই ভাইকে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

চোর সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়ার প্রতিবাদ জানাতে যাওয়ায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে নরসিংদীর পলাশে এই ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিটুনিতে নিহত দুজনের মধ্যে একজন সাকিব মিয়া (২০), অপরজন রাকিব মিয়া (২৬)। তারা পলাশ উপজেলার করতেতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের একজনকে গণপিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। হিমেলকে চুরির অপবাদে গণপিটুনির দেওয়ার প্রতিবাদ জানাতে ভাগদী এলাকায় যান সহোদর রাকিব ও সাকিবসহ কিছু লোকজন। সেখানে তর্কবিতর্কের মধ্যে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে পিটুনিতে আহত হয় সাকিব ও রাকিব।

পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে সাকিবকে নরসিংদী সদর হাসপাতাল ও রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

নরসিংদী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুদীপ কুমার সাহা বলেন, ‘সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। রাকিবকে আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পথে তিনিও মারা যান। সাকিবের মাথা ও শরীরে অনেক জখমের চিহ্ন রয়েছে। রাকিবের বুকের পাজর ভাঙা ছিল।’

পুলিশ কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে চুরির ঘটনা নিয়ে পিটুনির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা