সংগৃহীত
বিনোদন

চোখের ইশারায় কাবু করা সেই তরুণী কোথায়?

বিনোদন ডেস্ক

কয়েক সেকেন্ডের একটি ভিডিও, মাত্র একটি চোখের ইশারা— এই সামান্য মুহূর্তই রাতারাতি একজন তরুণীকে ক্রাশ বানিয়ে দিয়েছিল ভারতে।

২০১৮ সালের কথা। তখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল একটি ক্লিপ। সেই ভিডিওর সাত বছর পর ওই তরুণীর চেহারা, ক্যারিয়ার, এমনকি জীবনযাত্রাও বদলে গেছে অনেকটাই!

২০১৮ সালে মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্যেই প্রথম নজরে আসেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। মাত্র কয়েক সেকেন্ডের চোখের ইশারা আর হালকা হাসির অভিব্যক্তি মুহূর্তেই তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয়।

ভিডিওটি ভাইরাল হতে মাত্র কয়েক ঘণ্টা লেগেছিল, এরপরই প্রিয়া রাতারাতি হয়ে যান ইন্টারনেট সেনসেশন।

প্রিয়া প্রকাশ ভারিয়ারের সেই চোখের ইশারার সাত বছর কেটে গেছে, তখন ১৮ বছরের তরুণী এখন পচিশে পা রেখেছেন। আগের তুলনায় অনেক বেশি পরিপক্ব ও গ্ল্যামারাস হয়ে উঠেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে অনুরাগীরা বিস্মিত! অনেকেই বলছেন, প্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দরী ও আত্মবিশ্বাসী।

কেমন চলছে তার ক্যারিয়ার? ‘ওরু আদার লাভ’-এর পর প্রিয়া বলিউডেও কাজ করেছেন। ‘শ্রীদেবী বাংলো’ এবং ‘লাভ হ্যাকস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন, যেখানে প্রিয়াকে একদম নতুন লুকে দেখা গিয়েছে। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও তিনি এখন বেশ জনপ্রিয় মুখ।

ভবিষ্যতে কী পরিকল্পনা প্রিয়ার? বলিউডে আরো শক্ত অবস্থান গড়ে তুলতে চান তিনি। মালয়ালম, তামিল এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় প্রোজেক্টের জন্য কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনের দুনিয়াতেও তার জনপ্রিয়তা বাড়ছে।

প্রিয়ার জাদু এখনো অমলিন! একটা ছোট্ট চোখের ইশারা বদলে দিয়েছিল তার জীবন! সেই স্মৃতি নস্টালজিয়া হয়ে থেকে গেছে মানুষের মনে।

কিন্তু প্রিয়া নিজেকে শুধু এক মুহূর্তের জনপ্রিয়তার মধ্যে আটকে রাখেননি, বরং নিজেকে নিত্যনতুনভাবে গড়ে তুলছেন, আর নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন!

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

লাইফস্টাইল
বিনোদন
খেলা