জাতীয়

গাজীপুরে শেখ রেহানা পরিবারের সম্পদ অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে শেখ রেহানা পরিবারের টিউলিপ টেরিটরিসহ ৪ বিলাসবহুল বাংলো বাড়ির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, দেবর তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। তবে, গত ৫ আগস্টের গণআন্দোলনে জনরোষে জৌলুস হারিয়ে এগুলো এখন ভাঙচুর আর আগুনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে।

টিউলিপ’স টেরিটরির অবস্থান গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায়। বাড়িটি শফিক আহমেদ সিদ্দিকির বলেই পরিচিত। যিনি শেখ রেহানার স্বামী এবং টিউলিপ সিদ্দিক, আজমেরি সিদ্দিক এবং ববি সিদ্দিকের বাবা।

৩০ বিঘার এই বাগানবাড়িতে বিশালাকার পুকুর, শান বাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্সসহ রয়েছে একাধিক বাংলো। শীত মৌসুমে শেখ রেহানার পরিবার আসা-যাওয়া করতেন এখানে। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনা, যা এখন পরিত্যক্ত।

বাড়িটির একজন কর্মচারী বলেন, ‘আমরা এখানে চারজন আছি। এরমধ্যে একজন দারোয়ান। আর বাকিরা এখানে বাগানে কাজ করি। আমাদের বেতন প্রতি মাসে ওনারা দিয়ে দেন। আর আমরা প্রতি সপ্তাহে যা সবজি হয় তা ওনাদের কাছে পাঠিয়ে দেই। আগে সাহেব আসতেন। এখন রাস্তা খারাপের কারণে সাহেব আর আসেন না।’

গত ৫ আগস্টের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে টিউলিপ টেরিটোরিতে ভাঙচুর চালায়। স্থানীয়রা জানান, প্রথমে বিরোধপূর্ণ তিন বিঘা জমি দিয়ে বাগানবাড়ি শুরু হলেও ধীরে ধীরে বেড়ে এর আয়তন এখন ৩০ বিঘার ওপরে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এটা একটা গ্যাঞ্জাইমা জমি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শফিক সাহেব কিনে নেন। এর পর আরো জমি কিনে বাগান বাড়ি করেন।’

বিদ্যুৎ বিল পরিশোধের কপিতে ড. সফিক সিদ্দিকির নাম। এছাড়া শেখ রেহানা ও তার পরিবারের নামে মৌচাকে বাগান বাড়ি, ফাউকাল এলাকায় বাংলো এবং বাঙালগাছ এলাকায় তার দেবর রফিক সিদ্দিকীরও বাগানবাড়ি। গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের উৎসের অনুসন্ধানে নেমেছে দুদক।

এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, এসব সম্পদের বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজস্ব বিভাগ কাজ করছে।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, ‘আগে রিপোর্ট পাই। আমরা যারা কাজ করছি এটা নিয়ে। রেভিনিউ সেকশন থেকে রিপোর্ট আসুক তখন এটা বলতে পারবো।’

জয়দেবপুর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থান টিউলিপ’স টেরিটরির। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ গড়েছে শেখ হাসিনা পরিবার।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা