সংরক্ষণ করা খাবার যাচাই করছে ভোক্তাধিকার কর্মকর্তারা
সারাদেশ
চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

খাদ্য অনিয়মে ‘দয়াময়ী মিষ্টান্ন’কে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার মিষ্টির দোকান ‘দয়াময়ী মিষ্টান্ন’–এ আবারও মিলল ভয়াবহ খাদ্য অনিয়মের চিত্র। মিষ্টির শিরায় পাওয়া যায় মরা মাছি ও তেলাপোকা; সঙ্গে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগ।

এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ ডিসেম্বর)ভোক্তা অধিকারের চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যালয়ের যৌথ অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। অভিযানে আরও জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই ও অন্যান্য দুগ্ধজাত খাবার উৎপাদন ও বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ জানান, প্রতিষ্ঠানটিকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। তবু একই ধরনের অপরাধ বারবার পুনরাবৃত্তি করছে তারা।

তিনি বলেন, “ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। বহুবার সতর্ক করার পরও যখন একই অনিয়ম দেখা যায়, তখন কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের বিকল্প থাকে না।”

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা