সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা পর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এদিকে, ১৪৪ ধারা প্রত্যাহার হলেও আইন-শৃংখলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে গণপিটুনিতে খাগড়াছড়ি টেকনিকক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার পর শহরে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাহাড়ি বাঙালিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কেএসটিসি হাসপাতালসহ শহরের পানখাইয়া পাড়া ও মহাজন পাড়া এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা