ছবি-সংগৃহীত
সারাদেশ

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগারে সিদ্দিক মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া হাজতি সিদ্দিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিদ্যুৎ আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে গত ১২ই আগস্ট থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারা সূত্র জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থতা বোধ করলে সকাল ৯টায় কারাগার থেকে এম্বুলেন্সে করে হাজতি সিদ্দিক মিয়াকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় সিদ্দিক মিয়া মারা যান।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, হাজতি সিদ্দিক একটি ট্রান্সফর্মার চুরির মামলায় গ্রেপ্তার হয়ে গত ১২ই আগস্ট থেকে কারাগারে ছিল।

মঙ্গলবার সকালে হঠাৎ তার অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে হাজতি সিদ্দিক মিয়ার মৃত্যু হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা