ছবি-সংগৃহীত
সারাদেশ

টঙ্গীবাড়ীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যূর অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা বাজারস্থ ইউনাইটেড ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যূর অভিযোগ উঠেছে।

জানা গেছে, টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী গ্রামের হাসানের স্ত্রী প্রসব ব্যাথা উঠলে রোববার রাত ১টার দিকে স্বজনরা তাকে টঙ্গীবাড়ি ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসে। পরে রাতে তাকে ইনজেকশন পুশ করলে সে আরও অসুস্থ হয়।

পরে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ওই প্রসূতিকে সিজার করে মৃত একটি ছেলে বাচ্চা প্রসব করেন ক্লিনিকের ডাঃ আমেনা আক্তার তানিয়া।

এ ব্যাপারে ওই নবজাতকের দাদা আলি আকবর সেখ বলেন, আমার ছেলের বৌয়ের প্রসব ব্যাথা উঠলে আমরা তাকে রাতে ক্লিনিকে নিয়ে আসি। আসার পর এখানকার ডাক্তার আমার ছেলের বৌকে একটি ইনজেকশন পুশ করে। এরপর হতেই আমার ছেলের বৌ অসুস্থ হয়ে পরে। পরে সকাল ১০ টার দিকে আমার ছেলের বৌকে সিজার করে একটি মৃত ছেলে বাচ্চা প্রসব করায় ডাক্তার।

তিনি অভিযোগ করে বলেন, ক্লিনিকের ভূল চিকিৎসার কারণেই আমার নাতির মৃত্যূ হয়েছে। আপনারা এ ব্যাপারে অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তারা বলে কোথায় অভিযোগ করবো? হাসপাতালের লোকজন আমাদের হাতে পায়ে ধরে অনেক আকুতি মিনতি করতেছে আমরা যাতে কোথায়ও অভিযোগ না করি।

এ ব্যাপারে ইউনাইটেড ক্লিনিকের মালিক সাইফুল ইসলাম বলেন, সিজার করার ডেট ছিল গত ৪ সেপ্টেম্বর তারা পরে হাসপাতালে নিয়ে আসছে। এ জন্যই শিশুটি মারা গেছে। তিনি আরো বলেন বিষয়টি আমরা ওই বাচ্চার স্বজনদের সাথে আপোষ করে ফেলেছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা