সারাদেশ

ডাক্তারের ভুল চিকিৎসা, আদালতে মামলা

ফেনী প্রতিনিধি

ফেনীতে ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ওঠেছে। তার ভুল চিকিৎসার শিকার হয়ে একজন মাদ্রাসা ছাত্র দুই চোখ হারানোর পথে এবং জীবন ঝুঁকিতে রয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) ফেনীর আদালতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে মামলা দায়ের করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম অপরাজিতা দাশ ফেনীর সিভিল সার্জনকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।

মামলা সুত্র জানা গেছে, মাদ্রাসা ছাত্র আরাফাত হোসেন (১২) এর চোখ থেকে পানি বের হওয়ায় গত ৩১ জানুয়ারি চিকিৎসার জন্য ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরীর শহরের গুদাম কোয়ার্টার ফেনী আই সেন্টার চেম্বারে যায়। ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন মতো ঔষধ খাওয়ানোর পর শিশুটি সারা শরীর জ্বালা পোড়া শুরু হয় এবং খারাপ প্রতিক্রিয়া দেখা যায়।

পরবর্তীতে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক জানায় ভুল চিকিৎসার কারণে এই অবস্থা হয়েছে এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। ঢাকা মেডিকেলে প্রায় ১০ দিন ভর্তি ছিল। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্র আরাফাত হোসেন এর মা বকুল চৌধুরী অভিযোগ করেন, ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরীর ভুল চিকিৎসায় আমার পিতৃহীন ছেলে আজ দুই চোখ হারানোর পথে এবং জীবন ঝুঁকিতে রয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

মামলার বাদী পক্ষের আইনজীবী ফেনী কোর্টের এপিপি হুমায়ুন কবির বাদল জানায়, একজন চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু আরাফাতে দৃষ্টি শক্তি চিরতরে নষ্ট হওয়ার পথে এবং জীবন ঝুঁকিতে রয়েছে । চিকিৎসার নামে যাঁরা অপচিকিৎসা চালান ডাক্তার নামে এসব দূর্বৃত্তদের শাস্তি চাই। তিনি আরো জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ফেনীর সিভিল সার্জনকে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।

ফেনীর সিভিল সার্জন রুবাইয়েত বিন করিম জানান, আদালতের লিখিতভাবে আদেশ পেলে পরবর্তী ব্যবস্থা নিবো।

অভিযুক্ত ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী জানায়,যেহেতু আদালতে মামলা হয়েছে সেহেতু আমি আইগত ভাবে জবাব দিবো।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা