ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

ভুয়া ডিবির এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় মশিউর রহমান নামে এক ব্যক্তিকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ( ২০ মার্চ) দুপুরে সদর উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুরের খাইরুল বাসারের ছেলে। ওসি জানান, দুপুরে মশিউর রহমান জামতলা এলাকায় একটি অটো রিকশার গতিরোধ করে নিজেকে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে তল্লাশি করে। এক পর্যায়ে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে অটো রিকশা চালকের কাছে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি স্থানীয়রা টের পেলে মশিউরকে আটক করে তার পরিচয় নিশ্চিত হয়। মশিউরের ভুয়া পরিচয় দিয়ে টাকা নেয়ার বিষয়টি জানতে পারলে তাকে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মশিউরকে উদ্ধার করে নিয়ে আসে।

ওসি আরো বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা