সংগৃহিত
অপরাধ

কসবায় স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলে-মেয়েদের মাঝে সম্পদ বন্টনের জের ধরে ৭৫ বছরের স্বামী আবদুর রহিম মিয়ার ছুরিকাঘাতে ৬০ বছরের সালেহা খাতুন নামে এক স্ত্রী খুন হয়েছেন। ওই সময় তার ছুরিকাঘাতে মেয়ে রোকেয়া বেগম (৩২) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আবদুর রহিম দেলী গ্রামের মৃত সবর আলীর ছেলে। পুলিশ আবদুর রহিমকে আটক করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। আহত রোকেয়া বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধ আবদুর রহিম ছেলে মেয়েদের মাঝে সম্পদ বন্টন নিয়ে তার মেয়ে রোকেয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন। পরে রাগ সামলাতে না পেরে হাতের কাছে থাকা ছুরি দিয়ে মেয়েকে আঘাত করতে গেলে মেয়েকে বাঁচানোর জন্য মা সালেহা বেগম এসে সামনে দাঁড়ায়।

ওই সময় আবদুর রহিমের ছুরিকাঘাতে মা- মেয়ে দুজনই গুরুতর আহত হয়। তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মা-মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুমিল্লা নেয়ার পথে সালেহা বেগম মারা যান ।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধ আবদুর রহিমকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা